১১ দিন মুলতবির পর জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আজ রোববার বেলা ১১টায় আবার বসছে। বাজেট অধিবেশন হিসেবে পরিচিত এই অধিবেশন চলতি সপ্তাহেই শেষ হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। গত ৩ জুন সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই ৬ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উত্থাপন করেন। ৩০ জুন বাজেট পাস হয়। প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনে যোগ দেয়। ২ জুলাই স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন মুলতবি করেন।