১২টি ইংরেজি চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ

প্রদর্শন স্বত্বের মেয়াদোত্তীর্ণ হওয়ায় সরকার আমদানি করা ১২টি পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্রের সেন্সর সনদপত্র বাতিল এবং বাংলাদেশে এসব চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ করেছে।প্রদর্শন-নিষিদ্ধ চলচ্চিত্রগুলো হলো ট্রিপল ক্রস, ক্রাউসিং টাইগার হিডেন ড্রাগন, এক্স মেডুসা, ইনভেস্টিগেশন অব ডেথ, ব্যাড বয়েজ, সি আই কোড নেম এলেক্সা, টাইগার ক্লোজ, মিশন ইম্পসিবল-৩, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-ডেড ম্যান্স চেস্ট, ডু অর ডাই, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ড অ্যান্ড ও ডেজা ভু।এসব চলচ্চিত্র দেশের কোনো সিনেমা হলে প্রদর্শিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। খবর তথ্য বিবরণীর।