নৌকাযোগে অভিবাসী হওয়া আরও ১২৬ জন বাংলাদেশিকে আগামী মঙ্গলবার নাগাদ ফেরত পাঠাবে মিয়ানমার। গতকাল শুক্রবার এক সরকারি প্রতিবেদনে মিয়ানমার সরকার এ কথা জানায়। এতে বলা হয়, বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার পরই তাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। খবরে বলা হয়, মিয়ানমারে এখনো রয়ে যাওয়া এ রকম ২২৮ বাংলাদেশির মধ্যে ওই ১২৬ জন আছেন রাখাইন রাজ্যের তাউং পাইয়ো আশ্রয় শিবিরে। নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের পর গত জুন থেকে চার দফায় ৫০১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। এঁদের অনেকেই মানব পাচারকারী এবং অপরাধী চক্রের শিকার।
সিনহুয়া