ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জুয়া খেলার অভিযোগে চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জসিম উদ্দিন এ রায় দেন। পুলিশ সূত্র জানায়, গত শনিবার গভীর রাতে বাশহাটি এলাকার একটি জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়। গতকাল রোববার আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে সর্বোচ্চ এক মাস ও সর্বনিম্ন পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।