একনজরে

১৪৪ ধারা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ভাঙ্গা আঞ্চলিক কমিটি নির্বাচনের প্রচার চালানোয় ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড ও আশপাশের আধা কিলোমিটার এলাকায় গতকাল বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। বুধবার রাতে মাইকিং করে এই আদেশ জারি করা হয়। গতকাল সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ ছিল।  ফরিদপুর অফিস