সংক্ষেপ

১৪ প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাঁচটি ইউপির বিভিন্ন ওয়ার্ডের ১৪ জন সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. শামীম হোসেন গত বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এ জরিমানা করেন। প্রার্থীদের মোট ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রার্থীদের মধ্যে নয়জন সাধারণ সদস্য পদপ্রার্থী। বাকি পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী। তাঁদের তিনজনই ৩ নম্বর ওয়ার্ডের। ৭ মে রায়পুরের পাঁচটি ইউপিতে ভোট হবে। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী হাকিম শামীম হোসেন।