এ ক ন জ রে

১৫ জন কারাগারে

মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনসহ বিএনপির ১৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমানের আদালত এ আদেশ দেন। গত ৮ ডিসেম্বর গাংনী-বাঁশবাড়িয়া সড়কে ওই আসামিরা গাছ কেটে সড়কে চলাচলে বাধা প্রদান ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।  মেহেরপুর প্রতিনিধি