১৫ নভেম্বর সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, গতকাল সারা দেশের কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৬ নভেম্বর বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক ১৫ নভেম্বর পবিত্র আশুরা পালিত হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল।