
১৫ মে রাত পর্যন্ত দেশের বেশ কয়েকটি স্থানে পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ কথা জানায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, শ্রীপুরের ধনুয়া, ঢাকার আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, নরসিংদীর মাধবদী, নারায়ণগঞ্জের ভুলতা, আড়াইহাজার ও রূপগঞ্জের তারাবো এলাকায় গ্যাসের ‘স্বল্প চাপ’ থাকবে।
তিতাস কর্তৃপক্ষ বলছে, আশুগঞ্জ কম্প্রেসর স্টেশন ১০ মে সকাল থেকে ১৫ মে রাত ১০টা পর্যন্ত আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের দিন ও পরের দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডের ‘সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ’–এর কাজ চলবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।