রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল শনিবার সকালে ১৫ হাজার ইয়াবা বড়িসহ আবদুর রহিম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব বলছে, আবদুর রহিম ইয়াবা বড়ির ব্যবসায়ী।
র্যাব-১০-এর অপারেশন অফিসার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শনির আখড়ার রানা পেট্রলপাম্পসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ইয়াবা বড়িসহ রহিমকে আটক করা হয়। তিনি এগুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে আসছিলেন। ইয়াবা বড়িগুলো একটি ছোট পিকআপ-ভ্যানের ভেতরে লুকানো অবস্থায় ছিল। আবদুর রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।