১৬ কোটি টাকার কাজ ভাগবাটোয়ারার অভিযোগের তদন্ত শুরু

লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেই ১৬ কোটি টাকার কাজ ভাগবাটোয়ারার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। রংপুর পাউবো সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোশতাক আহমদের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল গত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। জানা গেছে, তদন্ত দলের সদস্যরা প্রথম দিন লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। গত ১৬ মার্চ প্রথম আলোতে ‘১৬ কোটি টাকার কাজ ভাগবাটোয়ারার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।