সাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ ১৬ জন জেলে নিখোঁজ হয়েছেন। জলদস্যুরা জেলেদের সাগরে ফেলে দিয়ে ট্রলারটি লুট করতে পারে বলে সন্দেহ করছেন ট্রলারের মালিক।নিখোঁজ ট্রলারের মালিক শমসের আলী জানান, ৪ ডিসেম্বর এফবি শাহজাদ নামের ট্রলার নিয়ে ১৬ জন জেলে সাগরে মাছ ধরতে যান। ১০ ডিসেম্বর বিকেলে সাগর থেকে ট্রলারের মাঝি ও শহরের পশ্চিম বাহারছড়ার বাসিন্দা জয়নাল আবেদীন মুঠোফোনে জানিয়েছিলেন, তাঁরা বিপুল পরিমাণ মাছ ধরেছেন। দু-এক দিনের মধ্যেই তাঁরা উপকূলে ফিরে আসবেন। কিন্তু তার পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত তাঁদের কোনো খবর পাওয়া যায়নি।