১৭ ঘণ্টা পর

১৭ ঘণ্টার টানা অভিযানের পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রাম থেকে গতকাল শনিবার সকালে সাদ্দাম হোসেন (২২) নামের এক পলাতক হাজতিকে হাতকড়াসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে মঠবাড়িয়া আদালত থেকে পিরোজপুর জেলা কারাগারে নেওয়ার পথে চরখালী ফেরিঘাট এলাকা থেকে সাদ্দাম হাতকড়াসহ যাত্রীবাহী বাস থেকে পালিয়ে যান। মঠবাড়িয়া থানার এসআই ফারুক মৃধা ও এএসআই সুবর্ণ দে জানান, চিত্রা গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি