১৭ বছর পর শেরপুর পৌর যুবলীগের সম্মেলন

১৭ বছর পর বগুড়ার শেরপুর পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় করতোয়া মার্কেটের দোতলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফেরদৌস সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগের সাংসদ হাবিবর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক তারিকুল ইসলাম। এতে শহরের নয়টি ওয়ার্ড যুবলীগের পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত আটটায় কাউন্সিলরদের সমর্থনে ৪১ সদস্যের শেরপুর পৌর যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে ফেরদৌস সরকার সভাপতি, আরিফুজ্জামান সরকার সাধারণ সম্পাদক ও রিয়াজুল ইসলাম সংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।