বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গতকাল সোমবার অভিনন্দন জানাতে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তোরণ নির্মাণ এবং ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন টাঙানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল উপজেলার নাগর নদের সেতু থেকে সিও বাসস্ট্যান্ডের পৌর বাজার পর্যন্ত মাত্র অর্ধকিলোমিটার সড়কে ১৮টি তোরণ। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, স্থানীয় সাংসদ আবদুল মোমিন তালুকদারের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতেই এসব তোরণ নির্মাণ করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি