১৯ জেলেকে দণ্ড

জাটকা বিক্রির অপরাধে শরীয়তপুরে ১৯ জেলেকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পুলিশ জাটকা বিক্রির সময় ১১ জেলেকে আটক করে। এ সময় তাঁদের কাছে ৪০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। এ ছাড়া ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান সকালে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করেন। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইয়াসির আরাফাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ১৪ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা এবং পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন।