রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদের উদ্যোগে সেলাই যন্ত্র বিতরণ করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ অসহায়, দুস্থ, স্বামী পরিত্যক্ত নারীদের মধ্যে এসব যন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী।