২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ধনীর কাতারে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সে লক্ষ্যমাত্রা ২০১৮ সালের মধ্যেই পূরণ হবে। এখন সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখছে। খাদ্যমন্ত্রী গতকাল দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কক্ষে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।