ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) বিভিন্ন সহিংসতার ঘটনায় অগ্নিদগ্ধ ২০ ব্যক্তিকে দুই লাখ টাকা অনুদান দিয়েছে। এ সময় সংগঠনটির প্রেসিডেন্ট আজিজুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মিয়া, মো. ফরহাদ হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।