২০ জানুয়ারি থেকে সংসদ বসছে

দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২০ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে চারটা থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সোমবার এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল সোমবার সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। এর আগে সংসদের অষ্টম অধিবেশন বসেছিল গত বছরের ৭ নভেম্বর। শেষ হয়েছিল ২৩ নভেম্বর।
২৮ জানুয়ারি এই সংসদের দুই বছর পূর্ণ হবে। এই সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি।