২১তম বিসিএস ফোরামের নির্বাহী পর্ষদ নির্বাচনে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের একটি পর্ষদ গঠিত হয়েছে। গতকাল শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন: সভাপতি-শওকত আলী সাদী (বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট); সহসভাপতি (তিনজন)-মোহাম্মদ রাশিদুল ইসলাম খান (বিসিএস পুলিশ), মুহাম্মদ সারওয়ার জাহান (বিসিএস গণপূর্ত) ও শারমিন নাজ (বিসিএস কর); সাধারণ সম্পাদক-দেবব্রত চক্রবর্তী (বিসিএস প্রশাসন); যুগ্ম সম্পাদক (তিনজন)-ধনঞ্জয় কুমার দাস (বিসিএস প্রশাসন), মুর্তুজা জুলকার নাঈন নোমান (বিসিএস ইকোনমিক) ও মো. সিরাজুল ইসলাম (বিসিএস মৎস্য); সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ জহিরুল ইসলাম (বিসিএস কর); কোষাধ্যক্ষ-সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান (বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস), দপ্তর ও প্রচার সম্পাদক- মোহাম্মদ হারুন অর রশিদ (বিসিএস তথ্য), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-এ কে এম নুরুল হুদা আজাদ (বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট) এবং সমাজকল্যাণ সম্পাদক-মো. সাইফুর রহমান (বিসিএস আনসার)। তথ্য বিবরণীর।