সংক্ষেপ

২১২ পরিবার পেল বিদ্যুৎ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তিনটি গ্রামের আরও ২১২টি পরিবারকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে অডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক ও বেলাইচণ্ডী ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ রাজা, মন্মথপুর ইউপির চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ প্রমুখ।