২৪তম প্রশাসন ক্যাডারের নতুন কমিটি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাসুম আহমেদ। সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও কার্যকরী সদস্য পদে যথাক্রমে গোলাম কবির, শাহানূর আলম ও ফরিদা ইয়াসমিন নির্বাচিত হন। এ কমিটি ২০১৪-১৬ মেয়াদে দায়িত্ব পালন করবে। নির্বাচনে ৩৩৩ জন সদস্যের মধ্যে ৭৯ জন প্রত্যক্ষ ও ২০৯ জন অনলাইনে ভোট দেন।  বিজ্ঞপ্তি|