২৫টি পৌরসভার ১৭৪ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে জাতীয় পার্টি। আজ বুধবার দুপুরে এই অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।
দলটি বলছে, এই কেন্দ্রগুলো থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা তাদের নির্বাচনী এজেন্টকে বের করে দিয়েছে, ভোট কারচুপি করছে।
জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভুইয়া এই অভিযোগ নির্বাচন কমিশন কার্যালয়ে দিয়ে এসেছেন।