একনজরে

২৬৪ গাছ কর্তন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামের এক কৃষকের ২৬৪টি ইউক্যালিপটাস গাছ গতকাল সোমবার ভোরে কেটে ফেলেছে দুর্বৃত্তরা৷ কৃষক রেজাউল মণ্ডল বলেন, ‘কিছুদিন ধরে কতিপয় দুর্বৃত্ত আমার কাছে চাঁদা চেয়ে আসছিল৷ চাঁদা না দেওয়ায় তারা ভোর রাতে দুই বিঘা জমির আইলে রোপণ করা ৭০ হাজার টাকা মূল্যের ২৬৪টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে৷’