৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে বাদ পড়া শুধু ২৮০ জন আদিবাসীকে অন্তর্ভুক্ত করে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার এ রায় দেন।
আদালত ওই প্রিলিমিনারি পরীক্ষায় প্রথমবারে উত্তীর্ণ তবে দ্বিতীয়বারে পুনর্মূল্যায়িত ফলে বাদ পড়া ৫৯ আদিবাসীর করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
বিভিন্ন ক্যাডারে ৪৪২টি পদসহ মোট দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন দেয় পিএসসি।