২৯তম বিসিএস লিখিত পরীক্ষা শেষ

গত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা গতকাল বুধবার শেষ হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের গৃহীত ব্যাপক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে এ পরীক্ষা শেষ হয়েছে। কোথাও অনিয়ম কিংবা প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠেনি।কমিশন গত বছরের ১১ জানুয়ারি এ পরীক্ষার বিজ্ঞাপন জারি করে। মোট এক লাখ নয় হাজার ৯৬৯ প্রার্থী গত বছরের ১৪ আগস্ট দেশব্যাপী ৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রিলিমিনারি টেস্টে অংশ নেন। তথ্য বিবরণী।