৩০তম বিসিএস ৫৪৫ প্রভাষকের পদায়ন

৩০তম বিসিএসে নিয়োগ পাওয়া সাধারণ শিক্ষা ক্যাডারের ৫৪৫ জন কর্মকর্তাকে দেশের বিভিন্নসরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে। তাঁদের আগামী ৩ জুন কলেজে যোগদান করতে হবে।গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে প্রজ্ঞাপন জারি হয় আগের দিন রাতে। মন্ত্রণালয়ের www.moedu.gov.bd ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি পাওয়া যাচ্ছে।