৩৫তম বিসিএস (নন-ক্যাডার) ফেসবুক গ্রুপ বন্যার্তদের টাকা দিয়েছে

৩৫ তম বিসিএস (নন ক্যাডার) ফেসবুক গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলা ঘাট ইউনিয়নের শিবের কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিবের কুটি ও বনগ্রামের বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

অর্থ সহায়তা প্রদান করেন ৩৫ তম বিসিএস (নন-ক্যাডার) ফেসবুক গ্রুপের পক্ষে রিদওয়ান রতন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলা ঘাট ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, লালমনিরহাটের সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ ও শিবের কুটি জামে মসজিদের ইমাম আওলাদ হোসেন প্রমুখ।

বন্যার্ত ৫১ জনকে ৫০০ টাকা করে মোট সাড়ে ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।