৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল সোমবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ২২৬ জন কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মধ্যে ৩০০ প্রশাসন ক্যাডারে ও ১০০ পুলিশ ক্যাডারে কর্মকর্তা নিয়োগ করা হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন (ক্যাডার) প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, ৩১ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। শেষ হবে ২ মে। পিএসসির একজন কর্মকর্তা বলেন, বিজ্ঞপ্তিটি কয়েকটি পত্রিকার পাশাপাশি পিএসসির ওয়েবসাইটেও পাওয়া যাবে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।