ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। সরাইল থানার উপপরিদর্শক ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পুলিশ গত শুক্রবার রাতে উপজেলা সদরের কুট্টাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে অভিযান চালায়। এ সময় তারা ডাকাত পাভেল মিয়া হেলাল মিয়াকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাসড়কের পাশের সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সহোদর সাব্বির মিয়া ও ইমরান মিয়াকে আটক করে। l