সিলেট নগরের চালিবন্দর এলাকার ঐতিহ্যবাহী উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের ৫০ বছর পূর্তি উৎসব উদ্যাপনের লক্ষ্যে উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে ছাত্রাবাসে আয়োজিত প্রস্তুতি সভায় ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। অধ্যাপক সুষেন্দ্র কুমার পালকে আহ্বায়ক এবং বীরেন্দ্র সূত্রধরকে সদস্যসচিব করে এ পরিষদ গঠন করা হয়। এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কৃষ্ণপ্রিয়া দাস, মনোজবিকাশ দেবরায়, অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, মদনমোহন কলেজের অধ্যক্ষ কৃপাসিন্ধু পাল, রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম আশীষ কুমার রায় ও বিজিত কুমার ভট্টাচার্য।