ডন বস্কো উচ্চবিদ্যালয়

৫৫ বছরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

বান্দরবান জেলার প্রথম মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘ডন বস্কো উচ্চবিদ্যালয়ের’ প্রতিষ্ঠার ৫৫তম বছরে গতকাল বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সকাল ১০টা থেকে বর্তমান ও অনেক প্রাক্তন ছাত্রছাত্রী সমবেত হন। প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্যশৈহ্লা মারমা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সাংবাদিক আমিনুল ইসলাম, সরকারি কর্মকর্তা পুলুপ্রু মারমা, ইউএনডিপি কর্মকর্তা চিংচিং প্রু মারমা ছাড়াও আরও অনেক শিক্ষক, সাংবাদিক ও উন্নয়নকর্মী এসেছিলেন।