৬২ কেজি সোনা আটকের ঘটনা তদন্তে কমিটি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬২ কেজি ৩৭৭ গ্রাম সোনা আটকের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কমিটির সদস্যরা হলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান, দুই সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও ওমর ফারুক। কমিটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।