৬ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তাজপুর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে গতকাল শনিবার ভোরে জনতা ধাওয়া করে ছয় ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁরা হলেন: নাসিরনগর উপজেলার ফকিরদিয়া গ্রামের মজিবুর রহমান (৩০), জয়নাল মিয়া (৪০), হাছেন আলী (২২), জুবায়ের মিয়া (২০), শাহজালাল মিয়া (২০) ও মো.শাহজাহান মিয়া (২৫)।