কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা গ্রাম থেকে পুলিশ গতকাল সোমবার বেলা আড়াইটায় ৭০০ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: চট্টগ্রামের পটিয়া সদরের আব্বাস উদ্দিন (৩৫) ও চন্দনাইশের সুলতান আহমদ (৩২)। টেকনাফ থেকে সড়কপথে চট্টগ্রাম পাচারের সময় রামু থানার পুলিশ তাঁদের হাতেনাতে আটক করেন। রামু থানার ওসি নজিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটক দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।