৭০ লাখ টাকার সোনা উদ্ধার

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পৌনে দুই কেজি ওজনের ১৫টি সোনার বারসহ মোহাম্মদ মান্নান নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে মান্নান মিয়া দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ১২২) উড়োজাহাজে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তিনি ইমিগ্রেশন সম্পন্ন করে ১ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় গোপন খবরের ভিত্তিতে তাঁকে শুল্ক ব্যাগেজ কাউন্টারে আনা হয়। এ সময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাঁর মালামাল তল্লাশি করে ১৫টি সোনার বার পাওয়া যায়। আটক সোনার মূল্য ৭০ লাখ টাকা।