ময়মনসিংহের ১৩টি উপজেলার ৭১০টি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ময়মনসিংহ জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৭১০টি মণ্ডপের মধ্যে সর্বোচ্চসংখ্যক ১১২টি ময়মনসিংহ পৌরসভা ও সদর উপজেলায়। মুক্তাগাছা উপজেলায় ১০৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ওই সব মণ্ডপে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজায় ময়মনসিংহে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।