কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নড়াইলে ৮১৫ জন কৃষকের মাঝে সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সদর উপজেলার বিএডিসির কার্যালয় চত্বরে এ সার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যেক কৃষককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।