'আদিবাসী অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার'

বান্দরবানে সুশীল সমাজের নেতারা বলেছেন, সরকার ২০০৯ সাল থেকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি) আদিবাসীদের অধিকার ও মানবিক মর্যাদা সুরক্ষায় যে প্রতিশ্রুতি দিয়ে আসছে, তার একটিও এ পর্যন্ত বাস্তবায়ন করেনি৷ এ জন্য আদিবাসী জনগোষ্ঠীর ওপর, বিশেষ করে নারী ও শিশুদের ওপর সহিংসতা বেড়েছে৷
গতকাল শহরের উজানীপাড়ায় সর্বজনীন মানবাধিকার পর্যালোচনা ও আদিবাসীদের অবস্থা শীর্ষক এক মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন৷ অ্যাকশনএইডের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, উন্নয়ন ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন৷