বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্যবহারের জন্য স্থাপিত ‘গণমাধ্যম কেন্দ্র’ চালু হয়েছে গতকাল মঙ্গলবার। তথ্য অধিদপ্তর ভবনসংলগ্ন এই কেন্দ্র উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, অচিরেই কেন্দ্রটিতে টেলিভিশন, ইন্টারনেটসহ কম্পিউটার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হবে। তথ্যমন্ত্রী বলেন, সরকার সমালোচনায় বিব্রত হয় না, কিন্তু মিথ্যাচারে গণতন্ত্র বিপদগ্রস্ত হয়। সে কারণেই সাংবাদিকদের সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তথ্য অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। l নিজস্ব প্রতিবেদক|