মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গারাদিয়া গ্রামে গতকাল বুধবার ভোরে গণপিটুনিতে আবদুল খালেক (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ‘চোর’ সন্দেহে তাঁকে পিটুনি দেওয়া হয়। তাঁর বাড়ি সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আওরঙ্গবাজ গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে গ্রামের কামাল হোসেন ঘরের বাইরে যান। এ সুযোগে খালেক ঘরে ঢুকে কামালের স্ত্রী রিতা আক্তারের গলায় থাকা একটি চেইন ছিনিয়ে নেন। এ সময় রিতা চিৎকার করে উঠলে তিনি দৌড় দেন। এ সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে খালেককে ধরে গণপিটুনি দেন। এরপর গ্রামের একটি বিদ্যালয়ের কক্ষে আটকে রাখা হয়। গতকাল ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।