'জাহানারা ইমামের দেখানো পথে যুদ্ধাপরাধীর বিচার করতে হবে'

জামায়াত একটি পরীক্ষিত মানবতাবিরোধী, মানুষ হত্যাকারী দল। আর মানবতাবিরোধী দলকে যদি কেউ সমর্থন করে ও প্রশ্রয় দেয়, তাহলে সেও অপরাধী।
গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরে ভুবনমোহন পার্কে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলনে কমিটির সহসভাপতি, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন এ কথা বলেন।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জাগো, জাগাও, ঐক্যবদ্ধ হও, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ কর’।