'বঙ্গবিভূষণে' ভূষিত হচ্ছেন ফিরোজা বেগম

‘বঙ্গবিভূষণ’ সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী প্রয়াত ফিরোজা বেগম। শাস্ত্রীয় সংগীতে সামগ্রিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক এ সম্মাননা পাচ্ছেন তিনি। ফিরোজা বেগমের পক্ষে তাঁর ভাতিজি ও শিষ্য সুস্মিতা আনিসকে সম্মাননা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে কলকাতার নজরুল মঞ্চে উপস্থিত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করবেন। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ফিরোজা বেগমের ভাই এবং এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দ্দৌলা। বিজ্ঞপ্তি