কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জলিল (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে মিরপুরের কুর্শা পুলপাড়ায় একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, জলিল চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা।মিরপুর থানার ওসি সিকদার মশিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি এলজি, দুটি বোমা ও পাঁচটি গুলি উদ্ধার করেছে। জলিলের বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।