সিলেটের দক্ষিণ সুরমাকে ‘বিএনপির ঘাঁটি’ আখ্যায়িত করে সব কটি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের জয়লাভের আশা করছেন জেলা বিএনপির নেতারা। গত সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মিসভায় জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘দক্ষিণ সুরমা বিএনপির ঘাঁটি। এ জন্য এখানে বিএনপির জয় ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কর্মীদের সেই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে।’ দক্ষিণ সুরমার সাতটি ইউপিতে চতুর্থ ধাপে আগামী ৭ মে নির্বাচনের ভোট গ্রহণ হবে।