কুমিল্লা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল বরাবরই খারাপ। প্রতিষ্ঠার ৫৪ বছর পরও কলেজটি বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় নেই। প্রতিবছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও প্রত্যাশা অনুযায়ী নেই। এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে এইচএসসি পরীক্ষার্থীদের মা অভিভাবকদের নিয়ে সমাবেশ করে। সকাল ১০টায় কলেজের বিজ্ঞান ভবন মিলনায়তনে ওই সমাবেশ হয়। এতে অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব সভাপতিত্ব করেন। সমাবেশে মায়েরা তাঁদের সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হবেন বলে অঙ্গীকার করেন।