দেশের একমাত্র গবেষণাভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ শিক্ষার মানের ব্যাপারে আপসহীন বলে মত প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম রাশেদুল হাসান। গতকাল মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহরের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর সাহেব আলী, সহকারী অধ্যাপক মোসলেমা আক্তার, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের প্রতিনিধি, উপপ্রকল্প পরিচালক ওসমান আলী মিয়া প্রমুখ।