'সুপার সিলেক্টর' খেলার শেষ দিন আজ

বিশ্বকাপের পুরো সময়জুড়ে প্রথম আলোর ‘ডিজিটাল মাঠে’ জমজমাটভাবে চলছে ‘সুপার সিলেক্টর’ খেলা। ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস ও প্রথম আলোর যৌথ আয়োজনে এ খেলায় অংশ নিচ্ছেন হাজার হাজার পাঠক।
গত পাঁচ সপ্তাহে মোট পাঁচজন বিজয়ীর নাম ও ছবি প্রকাশ করা হয়েছে প্রতিযোগিতার অনলাইন পেজে। বিজয়ীরা হলেন সুয়েব আহমেদ, আদিল ইমাম অনুপ, মো. কবির হোসেন, মো. সোহেল আজিজ ও মো. দেলওয়ার হোসেন। বিজয়ী নির্বাচিত করা হবে আরও একজনকে। সবশেষে রয়েছে মেগা পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল। এ ছাড়া প্রতি সপ্তাহের বিজয়ীর জন্য রয়েছে স্মার্টফোন। প্রথম আলোর ওয়েবসাইট ও মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে এ খেলায় অংশগ্রহণ করা যাচ্ছে। খেলা চলবে আজ রোববার রাত নয়টা পর্যন্ত।
অংশগ্রহণের লিংক: http://www.prothom-alo.com /super-selector বিজ্ঞপ্তি