‘হরতাল-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ুন’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে এই বিজয়ের মাসে হরতাল দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালিয়েছে বিএনপি-জামায়াত জোট। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সব শক্তিকে নিয়ে মাঠে আছে। হরতাল-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ুন।গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে সিলেটে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মিসবাহউদ্দিন সিরাজ এ কথা বলেন। দুপুর ১২টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশ হয়।